চাঁচল ২ নং ব্লকের সেনপুর গ্রাম পঞ্চায়েতের মধুবানা গ্রাম থেকে রবিবার সকালে এক নাবালিকার ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখতে পান এলাকার মানুষজন। খবর ছড়াতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরে চাঁচল থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ সুত্রে জানা যায়, শনিবার মধুবানা গ্রামের এক বিয়ে বাড়িতে মায়ের সাথে গিয়েছিল ওই বারো বছরের নাবালিকা। কিন্তু সেখান থেকে বাড়ি ফেরার সময় মা মেয়েকে ডাকতে গেলে মেয়ে আস্তে চাইনা। ফলে মা বাড়ি ফিরে আসে। এরপর রাত গভীর থেকে সকাল হয়ে যায়। কিন্তু মেয়ে বাড়ি ফিরে আসেনা। পরিবারের তরফে খোঁজ শুরু হয়। পরে বাড়ি থেকে প্রায় ১০ কি মি দুরে রক্তাক্ত অবস্থায় ওই নাবালিকার দেহ উদ্ধার হয় বলে খবর।
যদিও পরিবারের দাবী, এদিন তারা খবর পেয়ে দেখতে যায়, সেখানে গিয়ে দেখা যায়, মেয়ের গোটা শরীর রক্তে ভেজা, শরীরের কাপড় অসংলগ্ন, যা দেখে তাদের ধারনা মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে
https://www.youtube.com/embed/6S9j4P6XfBI